বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে সড়কের পাশে রিকশা দাঁড় করিয়ে বিশ্রাম নিচ্ছিলেন ক্লান্ত রিকশাচালক মকবুল। হঠাৎ পেছনে এসে দাঁড়ায় ইফতার বোঝাই বসুন্ধরা গ্রুপের একটি পিকআপ ভ্যান। মকবুলসহ আশপাশের সব রিকশাচালকের হাতে তুলে দেওয়া হয় ইফতারির বক্স ও পানি। রমজানের বিকালে আকস্মিক এমন উপহারে খুশির ঝিলিক দেখা যায় মকবুলের চোখেমুখে। ইফতার হাতে পেয়ে রিকশাচালক মকবুল বলেন, আমাদের মতো গরিবের দিকে কজনইবা তাকায়। গত বছরও বসুন্ধরা গ্রুপ আমাদের ইফতার দিয়েছে। এ বছরও দিচ্ছে। আল্লাহতায়ালা এর পুরস্কার দেবেন। তিনি বলেন, প্রথম রোজা থেকে বসুন্ধরা গ্রুপ নির্দিষ্ট কিছু জায়গা থেকে প্রতিদিন ইফতার দিচ্ছে বলে অন্য রিকশাচালকদের কাছে শুনেছি। ভাড়া থাকায় সব দিন ইফতার নিতে আসতে পারি না। আজ (গতকাল) রাস্তায় দাঁড়িয়ে থেকেই পেয়ে গেলাম।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।