BD Highlights
বিশেষ সংবাদ

বাংলাদেশে আসছেন প্রিন্সেস ভিক্টোরিয়া

প্রিন্সেস ভিক্টোরিয়া

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) শুভেচ্ছা দূত হিসেবে বাংলাদেশে তিন দিনের সফরে আসছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। গতকাল সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) শুভেচ্ছা দূতের ভূ?মিকার অংশ হিসেবে ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া ১৮-২১ মার্চ বাংলাদেশ সফর করবেন। ওই সফরে সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জোহান ফরসেল এবং ইউএনডিপির সহকারী মহাসচিব উলরিকা মোদেরও ক্রাউন প্রিন্সেসের সঙ্গে বাংলাদেশ সফর করবেন। ক্রাউন প্রিন্সেসের এ সফরের উদ্দেশ্য হবে বাংলাদেশ যে উন্নয়নের যাত্রা করেছে সে?টি দেখা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বিশেষ সংবাদ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন