BD Highlights
বিশেষ সংবাদ

বিশ্বব্যাংকের নামে ভুয়া ফেসবুক খুলে প্রতারণার বিষয়ে সতর্কবার্তা

বিশ্বব্যাংকের নামে ভুয়া ফেসবুক খুলে প্রতারণার বিষয়ে সতর্কবার্তা
বাংলাদেশে সম্প্রতি বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে প্রতারণামূলক কার্যকলাপের খবর পাওয়া যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংক সাধারণ মানুষকে ফি’র বিনিময়ে সংস্থাটি থেকে ঋণ দেওয়ার নামে প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করছে। বিশ্বব্যাংক কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ প্রদান করে না এবং কারও ব্যক্তিগত আর্থিক তথ্য জানতে চায় না। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, প্রতারকেরা বিশ্বব্যাংকের নাম ও মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অর্থ হাতিয়ে নিতে ফেসবুক পেজ ও ভুয়া আইডি তৈরি করেছে এবং অন্যান্য কৌশল ব্যবহার করছে। যদি কোনো ব্যক্তি এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের মুখোমুখি হন, তাহলে তাকে অবিলম্বে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে। বিশ্বব্যাংকের এই ধরনের কোনো প্রকল্পের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই এবং বিশ্বব্যাংকের নামে প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বিশেষ সংবাদ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন