BD Highlights
বিশেষ সংবাদ

বিসিএস পরীক্ষায় প্রেমিকের প্রক্সি দিতে গিয়ে তরুণী কারাগারে

বিসিএস পরীক্ষায় প্রেমিকের প্রক্সি দিতে গিয়ে তরুণী কারাগারে

চট্টগ্রামে ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষায় প্রেমিকের প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছেন প্রিয়তি জান্নাত নামে এক শিক্ষার্থী। গতকাল বুধবার সকাল ১০টার দিকে নগরের ইস্পাহানি স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে বিনাশ্রমে এক সপ্তাহের কারাদণ্ড দিয়ে চট্টগ্রাম কারাগারে প্রেরণ করা হয়। আটকের পর ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি ও সাক্ষ্যগ্রহণ করেন। তিনি অন্য পরীক্ষার্থীর হয়ে ‘প্রক্সি’ পরীক্ষা দিতে এসেছিলেন। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন বলেন, একজন ভুয়া পরীক্ষার্থী বিসিএস লিখিত পরীক্ষার প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন। আটক পরীক্ষার্থী ভুয়া প্রবেশপত্র নিয়ে আসেন এবং সে কোনো এনআইডি দেখাতে পারেননি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সবকিছু যাচাই-বাছাই করে সরকারি কর্ম কমিশন আইন-২০২৩ এর (১০) ধারা অনুযায়ী তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তিনি আরও বলেন, যে ছেলের পরীক্ষা দিতে এসেছেন তার সঙ্গে ওই মেয়েটির ব্যক্তিগত সম্পর্ক আছে বলে জেনেছি। এর বেশি আর কিছু বলেনি। ওই ছেলের পরিচয় এখনো জানতে পারিনি। উল্লেখ্য, ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার দ্বিতীয় দিনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২০০ নম্বরের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়। নগরের ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চট্টগ্রাম বিভাগের ৭৩৪ জন পরীক্ষার্থী ছিল। তবে পরীক্ষায় অংশগ্রহণ করে ৬২৫ জন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বিশেষ সংবাদ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন