ভারতে ‘অবৈধ বাংলাদেশিদের’ জন্য ‘ডিটেনশন সেন্টার’ তৈরির ঘোষণা
ভারতে ‘অবৈধ বাংলাদেশিদের’ জন্য ‘ডিটেনশন সেন্টার’ তৈরির ঘোষণা
BD HIGHLIGHTS
অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার মুম্বাইয়ে ডিটেনশন সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে। এ বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের যেহেতু সরাসরি কারাগারে রাখা সম্ভব নয়, তাই তাদের রাখার জন্য মুম্বাইয়ে একটি উন্নতমানের ডিটেনশন সেন্টার নির্মাণ করা হবে। তিনি বলেন, আমরা দেখেছি সাম্প্রতি অবৈধ বাংলাদেশিসহ, মাদক মামলা, অবৈধ প্রবেশের ঘটনায় জড়িত অধিকাংশই বিদেশি নাগরিক; তাদের সরাসরি আমাদের কারাগারে রাখা যায় না। তাদের আলাদা ডিটেনশন সেন্টারে রাখতে হয়, তাই মুম্বাই মিউনিসিপ্যালিটি (বিএমসি) আমাদেরকে ডিটেনশন সেন্টার বা আটক শিবির নির্মাণের জন্য জমি দিয়েছে। কিন্তু সেই জমি ডিটেনশন সেন্টারের মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই আমরা বিএমসির কাছে অন্য জমি চেয়েছি। সুতরাং, মুম্বাইয়ে একটি ভালো আটক কেন্দ্র নির্মাণ করা হবে। এদিকে মুম্বাই পুলিশের মানব পাচার বিরোধী সেল জানিয়েছে অবৈধভাবে বসবাসরত এক বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করেছেন তারা। ওই দম্পতি মুম্বাইয়ে থানে এলাকার কল্যাণে বসবাস করে আসছিল। থানে পুলিশ জানিয়েছে, এই দম্পতি সবুজ সানোয়ার শেখ এবং বৃষ্টি সবুজ শেখ, অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। অবৈধ অভিবাসীদের বাড়ি ভাড়া দেওয়ায় বাড়ির মালিক মুস্তাফা মুনশির বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।