দিনাজপুরের প্রত্যন্ত গ্রামে বসেছে আন্তর্জাতিক প্রেমের গল্পের আসর। তরুণী সুরভী আক্তারের টানে সুদূর চীন থেকে ছুটে এসেছেন প্রেমিক যুবক ইঞ্জিনিয়ার ইয়ং সং সং। খবরটি ছড়িয়ে পড়তেই প্রেমিকার বাড়িতে ভিড় জমাচ্ছেন শত শত উৎসুক মানুষ। প্রেম মানে না জাতি, কুল কিংবা দূরত্ব-তারই প্রমাণ মিলল বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের কাজিপাড়া শিমুলতলা গ্রামে। এখানেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশি তরুণী সুরভী আক্তার (১৯) ও চীনা যুবক ইয়ং সং সং (২৬)। ইয়ং সং সং পেশায় একজন নির্মাণ প্রকৌশলী। বাড়ি চীনের জিয়াংসু প্রদেশে। তার বাবা মৃত ইউয়ান সিকি এবং মা লিউ ফেনহং। প্রায় এক বছর আগে ‘হ্যালো টক’ অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়। বন্ধুত্ব থেকে শুরু হয়ে সম্পর্ক গাঢ় হয়, আর সেই প্রেমের টানেই গত ৪ আগস্ট বাংলাদেশে আসেন ইয়ং সং সং। ১০ আগস্ট সন্ধ্যায় তিনি পৌঁছান সুরভীর বাড়িতে। সুরভী স্থানীয় অটোচালক নুর হোসেন বাবু ও গৃহিণী সাথী আক্তারের মেয়ে। দুই বোনের মধ্যে তিনি ছোট। সুরভীর পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, চীনা যুবকের কাগজপত্র ও পরিচয় যাচাই করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে বিয়ের আয়োজন সম্পন্ন করা হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।