একেক মানুষের একেক রকমের শখ বা স্বপ্ন থাকে। কারও গাড়িতে চড়তে, কারও নৌকায় চড়তে, আবার কারও হেলিকপ্টারে চড়তে। সেই শখ বা স্বপ্ন থেকেই এবার হবিগঞ্জে হেলিকপ্টারে বিয়ে করালেন আমেরিকা প্রবাসী ছেলেকে। প্রবাসী রুকন উদ্দিন তালুকদারকে বহন করা হেলিকপ্টারটি হবিগঞ্জ শহরের জেকেএন্ড এইচকে হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে অবতরণ করে শনিবার (১৩ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে। পরে ঘোড়ার গাড়িতে চড়ে শহরের মহব্বত কনভেনশন হলে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ সম্পন্ন করা হয়। আমেরিকা প্রবাসী রুকন উদ্দিন হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামের মো. জালাল উদ্দিন তালুকদারের ছেলে। প্রবাসী রুকন উদ্দিনের খালু নাছির উদ্দিন জানান, রুকন উদ্দিন প্রায় ১৫ বছর আগে থেকে আমেরিকা প্রবাসী। গত দেড় মাস আগে সে দেশে আসেন। রুকন উদ্দিনের পরিবারের আরও কয়েকজন সদস্য তারা আমেরিকাতে বসবাস করেন। সম্প্রতি দেশে আসার পর পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় একই উপজেলার রিচি গ্রামের বাসিন্দা ও শহরের কোর্টস্টেশন রোড এলাকায় বসবাসরত হাজি আজিজুল হকের কলেজ পড়ুয়া কন্যা রুবাইয়া হক প্রমির সঙ্গে। প্রমি হবিগঞ্জ শহরের বৃন্দাবন সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। নাছির উদ্দিন বলেন, ইসলামী রীতিনীতি অনুযায়ী তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রবাসী রুকন উদ্দিনের পিতা জালাল উদ্দিন তালুকদার জানান, আমার এবং আমার স্ত্রীর স্বপ্ন ছিল আমার বড় ছেলে রুকনকে হেলিকপ্টারে করে বিয়ে করাব। হেলিকপ্টারে করে তার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আমার এবং আমার স্ত্রীর স্বপ্ন পূরণ হয়েছে। আমরা খুশি। এদিকে, হেলিকপ্টারটি হবিগঞ্জ শহরের জেকেএন্ড এইচকে হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে অবতরণ করার সময় শত শত উৎসুখ জনতা সেখানে ভিড় জমায় হেলিকপ্টারটি দেখার জন্য। এ সময় উৎসুখ জনতাকে সামলাতে বেশ বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এ ছাড়াও হেলিকপ্টারটি অবতরণের পর অনেককেই সেলফি তুলতেও দেখা গেছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।