BD Highlights
বিশেষ সংবাদ

মিশিগানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মিশিগানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মিশিগানের ওয়ারেন সিটিতে সড়ক দুর্ঘটনার নিহত হয়েছেন সিলেটের ব্যবসায়ী জাহাঙ্গীর আলী সাজু (৫০)। তার জানাজা ২৭ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে ডেট্রয়েট সিটির মসজিদুন নূরে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি ওয়ারেন সিটির রায়ান রোডে বিপরীত দিক থেকে অতিরিক্ত গতিতে আসা আরেক গাড়ি সজোরে ধাক্কা দেয় সাজুকে বহনকারী গাড়িকে। মারাত্মক আহত সাজু, তাঁর মেয়ে সানজিদা মুমু ও ছেলে শাহজাহান তামিমকে হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক সাজুকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সংবাদদাতা আশিক রহমান জানান, আহত সানজিদা মুমু'র(২৫) শারীরিক অবস্থা আশংকাজনক। তবে ছেলে শাহজাহান তামিম(২২) চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাবার জানাজায় অংশগ্রহণ করেন। সিলেটের পৌরবিপণীর ব্যবসায়ী কাচঘরের মালিক সাজু ৪ বছর আগে স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। নিহত ব্যবসায়ী সাজুর বাড়ি সিলেটের আম্বরখানার বড় বাজারে। অপরদিকে দুর্ঘটনার জন্যে দায়ী গাড়ির ড্রাইভারকে পুলিশ গ্রেফতার করেছে। সেও সিলেটেরই বাসিন্দা। ২৭ ফেব্রয়ারি জানাজার নামাজ শেষে নিহতের স্ত্রীর খালাতো ভাই ইসফা ইসলাম জানিয়েছেন, আজকেই সাজুর লাশ নিউইয়র্ক হয়ে আগামী ৩ মার্চ শনিবার বাংলাদেশ পৌঁছাবে এবং ঐদিনই তাকে সিলেট শহরেই দাফন করা হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বিশেষ সংবাদ

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন