শেনজেনে প্রবেশ করতে ভ্রমণকারীদের সব কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ

শেনজেন দেশে প্রবেশের জন্য ভ্রমণকারীদের সব কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দি‌য়ে‌ছে ঢাকাস্থ শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস। সোমবার (১১ জুন) ঢাকাস্থ শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস ভ্রমণকারীদের উ‌দ্দে‌শে এ পরামর্শ দিয়েছে। বার্তায় উ‌ল্লেখ করা হয়, আপনার ভিসা আপনাকে ভ্রমণের পূর্বানুমতি দেয়। কিন্তু যেকোনো শেনজেন দেশে ভ্রমণকারীদের প্রবেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে। তাই অবশ্যই আপনার সব কাগজপত্র সঙ্গে রাখবেন, যাতে পুলিশ প্রয়োজনে আপনার তথ্যাদি যাচাই করে নিতে পারে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news