জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ শিক্ষার্থী গোলাম নাফিজকে বহনকারী রিকশাচালক নূর মোহাম্মদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদ ভবনে গিয়ে আমন্ত্রণপত্র সংগ্রহ করেন নূর মোহাম্মদ। ফোন করে তাকে এ বিষয়ে জানানো হয়েছিল। নূর মোহাম্মদ জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিতব্য সংসদের প্রথম অধিবেশনে যোগ দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ জন্য তিনি জাতীয় সংসদ ভবন থেকে আমন্ত্রণপত্রও সংগ্রহ করেছেন। তিনি বলেন, এটি তার জীবনের বড় পাওয়া। নূর মোহাম্মদ সেই রিকশাচালক, যার রিকশার পাদানিতে গুলিবিদ্ধ নাফিজের ছবি ২০২৪ সালের অগাস্টে দেশজুড়ে আলোড়ন তুলেছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ অগাস্ট বিকাল সাড়ে ৪টার দিকে ফার্মগেট ফুটব্রিজের নিচে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গোলাম নাফিজ। গুলিবিদ্ধ নাফিজকে পুলিশ যখন রিকশার পাদানিতে তুলে দেয়, তখনও তিনি রিকশার রডটি হাত দিয়ে ধরে রেখেছিলেন। রিকশাচালক তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি এই শিক্ষার্থীকে। রিকশার পাদানিতে গুলিবিদ্ধ কিশোরের নিথর দেহের ছবি সেসময় বহু মানুষের মর্ম স্পর্শ করেছিল। নাফিজকে বহনকারী সেই রিকশাটি পরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্থান পায়। ২০২৪ সালের ৭ নভেম্বর রিকশাটি স্মৃতিচিহ্ন হিসেবে জাদুঘরে হস্তান্তর করা হয়। সে সময় উপদেষ্টা মো. নাহিদ ইসলাম রিকশাচালক নূর মোহাম্মদকে তার সাহসিকতার জন্য ধন্যবাদ জানান এবং আর্থিক সহায়তার আশ্বাস দেন। একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর নূর মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি তখন বলেন, রিকশাটি ৩৫ হাজার টাকায় লন্ডনপ্রবাসী আহসানুল কবীর সিদ্দিকী কায়সারের কাছে বিক্রি করেছেন। পরে সেটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে হস্তান্তর করা হয়। নির্বাচনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের পথ পেরিয়ে প্রায় ২০ মাস পর সংসদ বসছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।