সিরাজগঞ্জে ঘুষের টাকা ফেরত পেতে শিক্ষিকার মরদেহ নিয়ে স্কুলে বিক্ষোভ
সিরাজগঞ্জে ঘুষের টাকা ফেরত পেতে শিক্ষিকার মরদেহ নিয়ে স্কুলে বিক্ষোভ
BD HIGHLIGHTS
বিনা বেতনে প্রায় ২৫ বছর চাকুরির পর এমপিওভুক্তির জন্য প্রধান শিক্ষক ও সভাপতিকে দশ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন তিনি। তারপরও এমপিওভুক্ত না হওয়ায় হার্টঅ্যাটাক করে মারা যান শিক্ষিকা রোকেয়া খাতুন। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীসহ স্বজনরা মরদেহ নিয়ে ঘুষের টাকা ফেরতের জন্য সোমবার সকালে স্কুল মাঠে বিক্ষোভ করেছে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে তিন দিনের মধ্যে টাকা ফেরতের নির্দেশ দেন। এরপর বিক্ষোভ তুলে মরদেহ নিয়ে বাড়িতে গিয়ে দাফন করেছে স্বজনরা। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের গোদাগাড়ী চকপাড়া গাড়াবেড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে। মৃত স্কুল শিক্ষিকা রোকেয়া বেগম (৫৫) গাড়াবেড় গ্রামের খয়ের উদ্দিনের মেয়ে ও একই গ্রামের আব্দুল করিমের স্ত্রী। রোকেয়া খাতুনের ভাই মিজানুর রহমান জানান, গোদাগাড়ী চকপাড়া গাড়াবেড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১৯৯৮ সালে রোকেয়া খাতুন সহকারী শিক্ষিকা (ইংরেজী) হিসেবে যোগদান করেন। দীর্ঘ ২৫ বছরেও তিনি কোন বেতন ভাতা পাননি। ২০২২ প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলেও তিনি শিক্ষক হিসেবে এমপিওভুক্ত হননি। এমপিও ভুক্তির জন্য নানা তদবির করেও কোন কাজ হয়নি। এমপিওভুক্তির জন্য টাকা লাগবে স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম ও সভাপতি দ্বীন মোহাম্মদ বাবলুর এমন চাহিদা মোতাবেক কয়েক দফায় দুজনকে ১০ লক্ষ টাকা ঘুষ প্রদান করা হয়। তিনি জানান, এক দফায় তিনি নিজ হাতে বোনের এমপিওভুক্তির জন্য প্রধান শিক্ষককে ২ লাখ টাকা দিয়েছেন। সম্প্রতি বোন বোর্ডে গিয়ে জানতে পারেন তার এমপিওভুক্তি হয়নি। এমনকি ইংরেজি শিক্ষিকা হিসেবে যোগ দিলেও বোর্ডে গিয়ে দেখেন তাকে সমাজ বিজ্ঞান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পরে তিনি ঘুষের টাকা ফেরত চাইলে সভাপতি ও প্রধান শিক্ষক অপারগতা প্রকাশ করলে ২৯ জানুয়ারি টেনশনে রোকেয়া হার্টঅ্যাটাক করেন। তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান তিনি। মৃত্যুর পর তার মরদেহ এলাকায় আনা হলে স্বজনরা লাশ নিয়ে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ করেন। মৃত রোকেয়া খাতুনের ভাতিজা মোতালেব হোসেন রঞ্জু জানান, কয়েকদিন আগেও স্কুলের সভাপতি দ্বীন মোহাম্মদ বাবলু এমপিওর অন্তর্ভুক্ত করার জন্য ২ লাখ টাকা ১০মিনিটের মধ্যে তার কাছে পৌঁছে দিতে বলেন। আমি ৩০ মিনিটের মধ্যে ৩০ কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে এসে উপজেলা পরিষদের গিয়ে ২ লাখ টাকা দিয়েছি। তিনি জানান, জমি-জমা বিক্রি করে দফায় দফায় মোট ১০ লাখ টাকা ঘুষ দেয়া হয়েছিল। তিনি আরো জানান, আমার টাকাও গেলো, চাকুরিও হলো না- এখন আমার ছেলে-মেয়েকে কি দিবো-এ কথা বলে চাচি হার্টঅ্যাটাক করেছিলেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।