সিলেটে জুমার নামাজের খুতবা পড়ার সময় অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন এক মসজিদের ইমাম ও খতিব। আজ শুক্রবার জেলার গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর খোরাসানি জামে মসজিদে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মারা যাওয়া ইমাম ও খতিবের নাম মুহিবুল হক। তিনি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সুলতান আহমদ মজনু। স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থতার কারণে আজ শুক্রবার জুমার নামাজের পর ইমামতি থেকে বিদায় নিতে চেয়েছিলেন মুহিবুল হক। নামাজ পড়েই এলাকাবাসী রাজকীয়ভাবে বিদায়ের আয়োজন করেছিলেন। কিন্তু জুমার নামাজের দ্বিতীয় খুতবার সময় অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন তিনি। এলাকাবাসী তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রায় ১০ বছর ধরে ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা মুহিবুল হক। এর আগে তিনি উপজেলার চৌঘরী জামে মসজিদের ইমাম ছিলেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সুলতান আহমদ মজনু বলেন, আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। আজ আমাদের গ্রামের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিদায়ের আয়োজন করা হয়েছিল। বিদায় অনুষ্ঠান হওয়াতে তার পরিবারের লোকজন এসেছিলেন। কিন্তু দ্বিতীয় খুতবা পড়ার সময় হঠাৎ করে মিম্বর থেকে পড়ে যান তিনি। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।