নারায়ণগঞ্জের ফতুল্লায় তাসমিল (২৪) নামে এক নারীর লাশ হাসপাতালে ফেলে পালিয়ে গেছে তার স্বামী। ওই নারীর মুখে আঘাতের রক্তাক্ত লাল দাগ রয়েছে। এছাড়া তার নাক-মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। মঙ্গলবার পুলিশ ওই নারীর লাশ উদ্ধারের পর নামপরিচয় উদঘাটন করে। নিহত তাসমিল বিবাড়িয়া জেলার সরাইল থানার রানীদিয়া গ্রামের সায়েদ মিয়ার মেয়ে। ফতুল্লা মডেল থানার এসআই মফিজুল ইসলাম জানান, তাসমিল ও শাকিল ওরফে শাওন নামে এক যুবকের সাথে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ফতুল্লার মাসদাইর এলাকায় অবস্থিত গার্মেন্টসে কাজ করত। ওই গার্মেন্টের পাশেই কোন একটি বাড়িতে তারা দুজন ভাড়া থাকতেন। শাকিল ওরফে শাওন সোমবার রাতে নিথর অবস্থায় তাসমিলকে শহরের হাসপাতালে নিয়ে যায়। তখন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় শাকিল ওরফে শাওন কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যায়। চিকিৎসকের ধারণা তাসমিলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় দাগ রয়েছে এবং নাক দিয়ে ফেনা বের হতে দেখা গেছে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি আরও জানান, সোমাবার রাতে কোন এক সময় ওই নারীকে মারধর করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এছাড়া ওই নারীর স্বামী শাওন বৈধ বা কথিত স্বামী কিনা তা উদঘাটন ও তাকে আটকে অভিযান চলছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।