চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে সাইফুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তবে এ বিষয়ে বিজিবি কথা না বললেও রাধানগর ইউনিয়নের পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। নিহত ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগোরপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে সাইফুল ইসলাম। নিহতের লাশ নিয়ে গেছে বিএসএফ। আহত ব্যক্তি হলেন, একই ইউনিয়নের মো. ভোলার ছেলে রাজু। আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাধানগর ইউনিয়নের পরিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকজন গরু চোরাচালানী গরু আনার জন্য মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যায়। এসময় বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন এবং অন্য একজন আহত হন। এঘটনার পর সাইফুলের লাশ বিএসএফ নিয়ে যায়। তবে বিজিবি বিষয়টি নিশ্চিত করেনি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।