হবিগঞ্জের চুনারুঘাটে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে দুই শিক্ষার্থী। নিখোঁজ শিক্ষার্থীরা হল, উপজেলার মিরাশি ইউনিয়নের সোনাতলা গ্রামের নুহ মিয়ার ছেলে সালমান আহমেদ (১৫) ও একই এলাকার দুবাই প্রবাসী সুহেল মিয়ার ছেলে নয়ন মিয়া (৭)। নয়ন স্থানীয় একটি ব্রাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং সালমান বাহুবল হামিদ নগর কওমি মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র। এদিকে, নিখোঁজ হওয়ার পর থেকেই খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পাওয়ায় গত ১৭ জানুয়ারি নয়নের মা ও সালমানের মা গত ২০ জানুয়ারি চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর আগে গত ১৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় ওই দুই শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার পর থেকেই তাদের পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায় জানান, তাদের দুইজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তিনি বলেন, সালমান এর আগেও একাধিকবার বাড়ি থেকে পালিয়েছিল। তাদের খোঁজে দেশের বিভিন্ন থানায় বার্তা দেওয়া হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।