BD Highlights
স্বাস্থ্য

ঘরোয়া উপায়ে সহজে করুন ঝকঝকে দাঁত

ঘরোয়া উপায়ে সহজে করুন ঝকঝকে দাঁত

নামিদামি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেও দাঁত হলদেটে থাকছে? দু’বেলা নিয়ম করে দাঁত ব্রাশ করেও যাচ্ছে না দাঁতের হলদে দাগ? এবার আপনার হলদে দাঁত ঝকঝকে সাদা হবে সহজ ঘরোয়া টোটকায়। নারকেল তেল খানিকটা নারকেল তেল মুখে নিয়ে দু-তিন মিনিট ভালো করে কুলকুচি করুন, তার পর তেলটা ফেলে দিন। দেখবেন, নিমেষে দাঁত ঝকঝকে হয়ে গেছে। পাশাপাশি, নারকেল তেল দাঁতের স্বাস্থ্যও ভালো রাখে। লবণ দাঁত মাজা হয়ে গেলে আঙুলের ডগায় অল্প লবণ নিয়ে দাঁতে ঘষে নিন। দাঁত ঝকঝকে সাদা হবে। পাশাপাশি লবণ দাঁতের গোড়া শক্ত ও মজবুত করে। বেকিং সোডা টুথপেস্টের সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে দাঁত মেজে নিন। দাঁত চকচকে হবে। লেবুর রস লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড। লেবুর রস আর লবন একসঙ্গে মিশিয়ে দাঁত মাজলে দাঁতের হলদে ভাব দূর হয়। লেবুর খোসা দিয়ে দাঁত ঘষলেও দাঁত ঝকঝকে হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও স্বাস্থ্য

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন