BD Highlights
স্বাস্থ্য

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১২ ডিসেম্বর

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দিনব্যাপী ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। এ দিন কক্সবাজার জেলায় ৪ লাখ ৮১ হাজার ৮১১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। তবে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে ১০ থেকে ১৪ ডিসেম্বর ৫দিন ব্যাপী চলবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। রোহিঙ্গা ক্যাম্পে বাড়ি বাড়ি গিয়ে ১ লাখ ৫২ হাজার ৩৫৭ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাসুল। ৬ থেকে ১২ মাস বয়সের নিচে শিশুদের নীল রংঙ্গের ক্যাপসুল দেওয়া হবে। ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের লাল রংঙ্গের ক্যাপসুল খাওয়ানো হবে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার জেলা ইপিআই কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং সভায় এসব তথ্য জানান কক্সবাজারের সিভিল সার্জন ডা: বিপাশ খিসা। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সঠিক বাস্তবায়নের লক্ষ্যে মসজিদ, মন্দিরে প্রচারনা ছাড়াও জেলা ব্যাপী মাইকিং করে প্রচারনা চালানো হবে বলেও জানান তিনি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও স্বাস্থ্য

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন