নিখুঁত ত্বকের জন্য আর্দ্রতা রক্ষা করা গুরুত্বপূর্ণ। নানাভাবে ত্বক আর্দ্র রাখা যায় যেমন- পানি পান ও ময়েশ্চারাইজার। ত্বক আর্দ্র রাখা শ্বাস নিতে সহায়তা করে। কারণ পানি পানে দেহে অক্সিজেনের মাত্রা বাড়ে। পরিষ্কার ত্বকের অন্যতম শর্ত একে অক্সিজেন নিতে দেওয়া। তাই প্রয়োজন না হলে সপ্তাহে অন্তত এক দিন মুখে কোনো রকম প্রসাধনী ব্যবহার না করা। এতে ত্বকে ভালো মতো অক্সিজেন নিতে পারবে এবং লোমকূপ উন্মুক্ত থাকবে। পরিষ্কার ত্বক পেতে ভালো মতো ধোয়ার বিকল্প নেই। ত্বকের দীর্ঘমেয়াদি স্বাস্থ্য, টানটানভাব এবং ধরন ইত্যাদি ভেবে এর যত্ন নিতে হবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে ভালো মতো ত্বক পরিষ্কার করতে হবে। ব্যায়াম করার পরেও ত্বক পরিষ্কার করা জরুরি। পরিষ্কার, সুস্থ ও অক্সিজেন নিতে পারে এমন ত্বকের জন্য এক্সফলিয়েশন জরুরি। প্রতি রাতে মুখ ধোয়া হলেও লোমকূপে তেল, ময়লা, মেকআপ ইত্যাদি রয়ে যায়। ফলে ত্বক শ্বাস নিতে পারে না। তাই সপ্তাহে অন্তত একবার ত্বক ভালো মতো পরিষ্কার করতে এক্সফলিয়েট করা প্রয়োজন। এ ছাড়াও সুন্দর ত্বকের জন্য পর্যাপ্ত পুষ্টির চাহিদা নিশ্চিত করা, সুষম খাবার খাওয়া, আর্দ্র থাকা ও প্রাকৃতিক ভিটামিন সম্পূরক গ্রহণ করা জরুরি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।