গত ফেব্রুয়ারিতে ১ হাজার ২২৪ ও মার্চে ১ হাজার ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সে হিসাবে ফেব্রুয়ারির চেয়ে মার্চে করোনা রোগী কম ছিল ১৬ শতাংশ। গত ফেব্রুয়ারিতে করোনায় মারা গেছে ৮ ও মার্চে ৩ জন। সে হিসাবে মার্চে মৃত্যু ফেব্রুয়ারির চেয়ে ৬২ শতাংশ মৃত্যু কম ছিল। গত ফেব্রুয়ারিতে ৩৩৯ ও মার্চে ৩১১ ডেঙ্গু রোগী ভর্তি হয়। সে হিসাবে মার্চে তার আগের মাসের তুলনায় ভর্তি রোগী ৮ শতাংশ কম ছিল। কিন্তু ডেঙ্গুতে ফেব্রুয়ারির তুলনায় মার্চে দুই মৃত্যু বেশি ছিল। ফেব্রুয়ারিতে মারা যায় পাঁচ ও মার্চে তিনজন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে ১৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ সময় কেউ মারা যায়নি। ভর্তি রোগীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন ও বাকি ১২ জন ঢাকার বাইরে ভর্তি হয়েছে। এ নিয়ে এ বছর ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭১৯ ও মৃত্যু ২২ জন। এ বছর ডেঙ্গু রোগী ১ হাজার ৮৩ জন বা ৬৩ শতাংশ পুরুষ ও ৬৩৬ জন বা ৩৭ শতাংশ নারী। কিন্তু রোগটিতে সমানসংখ্যক নারী ও পুরুষ মারা গেছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।