BD Highlights
অপরাধ

চট্টগ্রামে প্রকাশ্যে যুবককে গুলি

চট্টগ্রামে প্রকাশ্যে যুবককে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে প্রকাশ্যে ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮) নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে হাসিনা মঞ্জিলের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইকরাম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।


ইমতিয়াজ সুলতান ইকরাম নগরের মুরাদপুর এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে। তার স্ত্রী সূচির অভিযোগ, ‘বড় সাজ্জাদ বাহিনীর’ সদস্যরা তার স্বামীকে লক্ষ্য করে গুলি করেছে।


সূচি জানান, তারা দীর্ঘদিন ধরে ওই বাহিনীর কাছ থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন। ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘ছোট সাজ্জাদকে’ পুলিশে ধরিয়ে দেওয়ার পর থেকে তাদের সঙ্গে বিরোধের সূত্রপাত। এরপর নিয়মিত হুমকি দেওয়া হচ্ছিল বলে তার দাবি।


সূচির ভাষ্য অনুযায়ী, সোমবার দুপুরে ইকরাম তার বাবার বাসার নিচে একটি গলিতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা ৬ থেকে ৭ জনের একটি দল তাকে লক্ষ্য করে গুলি চালায়। হামলাকারীদের মধ্যে রায়হান, সাবের ও ইসমাইলকে ইকরাম চিনতে পেরেছেন বলে দাবি করেন তার স্ত্রী।


সূচি আরও জানান, ওই ব্যক্তিদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় তাদের দুটি মামলা চলমান রয়েছে। সোমবারের গুলির ঘটনায়ও তারা মামলা করবেন। পাশাপাশি স্বামীর সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তিনি।


পাঁচলাইশ মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আফসার বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। কারা গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। গুলিবিদ্ধ যুবক চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও অপরাধ

সর্বশেষ

সব খবর
  1. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

  2. আইনি নোটিশ পেলেন অনন্ত জলিল

  3. ২০২৭ সালের হজে বাংলাদেশিদের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

  4. মাদ্রাসায় আগুন, ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে

  5. তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

খবর খুঁজুন