আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া?
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ মঙ্গলবার দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
সেই সঙ্গে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা থাকলেও বৃষ্টির আভাস নেই।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ ছাড়া উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা হালকা কমতে পারে।
এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি ঝরেছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।