সেমিফাইনালের আগে বাংলাদেশ দলে বড় পরিবর্তন
এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। তার আগে বাংলাদেশ দলে এলো বড় পরির্বতন।
পারভেজ হোসেন ইমন ও ইয়াসির আলী চৌধুরী জাতীয় দলে ডাক পেয়েছেন। ফলে তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মাহমুদুল হাসান জয় ও মাহিদুল ইসলাম অঙ্কন।
এছাড়া চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার চোটের ধরন গ্রেড-২ সাইড স্ট্রেইন। এই চোটের কারণে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে পারবেন না তিনি। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে এস এম মেহেরবকে।
বড় ম্যাচের আগে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং ও বোলিং বিভাগে যুক্ত হচ্ছেন এই তিন ক্রিকেটার। মাহমুদুল হাসান জয় ও মাহিদুল ইসলাম অঙ্কন ব্যাটিং বিভাগে এবং এস এম মেহেরব বোলিং বিভাগে সাইফউদ্দিনের বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।