BD Highlights
ক্যাম্পাস

হারানো মার্কশিট তুলতে আর লাগবে না পত্রিকায় বিজ্ঞাপন

হারানো মার্কশিট তুলতে আর লাগবে না পত্রিকায় বিজ্ঞাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হারানো মার্কশিট পুনরায় উত্তোলনের ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার বাধ্যবাধকতা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে মার্কশিট হারানো শিক্ষার্থীদের বাড়তি অর্থ ব্যয় ও প্রক্রিয়াগত ভোগান্তি কমবে।


সোমবার (২৩ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সপ্তম কেবিনেটের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।


তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে হারানো মার্কশিট পুনরায় উত্তোলনের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার নিয়ম চালু ছিল।


এতে শিক্ষার্থীদের একদিকে যেমন জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো, অন্যদিকে বিজ্ঞাপন প্রকাশের জন্য অতিরিক্ত অর্থও ব্যয় করতে হতো।


তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এ ভোগান্তি দূর করতে চাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়মটি বাতিলের অনুরোধ জানানো হয়।


শিক্ষার্থীদের অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ মার্কশিট পুনরায় ইস্যুর ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার বাধ্যবাধকতা বাতিল করেছে। ফলে এখন থেকে হারানো মার্কশিট পুনরায় উত্তোলনে শিক্ষার্থীদের আর পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে না।


রাষ্ট্রবিজ্ঞানের সাবেক শিক্ষার্থী আহনাফ বলেন, এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। আগে আমাদের মার্কশিট তোলার জন্য বিশ্ববিদ্যালয়ে আসতে হতো এখন সেটা অনলাইনে করে দিয়েছে।  এখন আবার হারালেও কোন খারাপ অবস্থায় পরতে হবে না পত্রিকায় বিজ্ঞাপনের ঝামেলায় পরতে হবে না। সহজে অনলাইনে আবেদন করে নিতে পারব।


আরেক শিক্ষার্থী জেরিন বলেন, এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এখন মার্কশিট হারালেও আলাদা কোন টেনশনে পরতে হবে না।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্যাম্পাস

সর্বশেষ

সব খবর
  1. ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বুধবার

  2. সেমিফাইনালের আগে বাংলাদেশ দলে বড় পরিবর্তন

  3. বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

  4. মিথিলা বাদ, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা

  5. এসএসসিতে বোর্ডপ্রতি জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার

খবর খুঁজুন