BD Highlights
ক্যাম্পাস

১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাবি কর্তৃপক্ষ

১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাবি কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গত ১০ নভেম্বর ক্লাসে অনুপস্থিত থাকা শিক্ষকদের তালিকা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পূর্বানুমতি ছাড়া কোন কোন বিভাগের ও ইনস্টিটিউটের শিক্ষক ক্লাস নেননি, তা চিহ্নিত করে বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার মধ্যে তালিকা জমা দিতে বলা হয়েছে।


মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।


চিঠিতে বলা হয়, ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটে কিছু শিক্ষক ক্লাস নেননি বলে কর্তৃপক্ষের কাছে তথ্য এসেছে। এ পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্বানুমতি ছাড়া ক্লাসে অনুপস্থিত থাকা শিক্ষকদের নামের তালিকা নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রারের দফতরে পাঠাতে সংশ্লিষ্ট ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের অনুরোধ জানানো হয়েছে।


এ নির্দেশনা কার্যকর করতে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন এবং ইনস্টিটিউটের পরিচালকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।


উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন, অফিস-আদালত ও দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানিয়ে গত ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বাতিল এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ আট দফা দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়। ধর্মঘটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ক্লাসে উপস্থিত হননি বলে জানা গেছে।


এদিকে, মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কলা ভবনের পাশের শ্যাডো এলাকা এবং ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে পৃথক বিস্ফোরণে সোহেল (৩৬) নামে এক প্রাইভেটকারচালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।


এর আগে গত দুই দিনেও বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্যাম্পাস

সর্বশেষ

সব খবর
  1. শিশুকে কলা খাওয়ানোর প্রলোভনে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

  2. ২২ উপজেলায় ৬৬০ জনকে সফট স্কিলস প্রশিক্ষণ দেবে সরকার

  3. চলন্ত ট্রেনের বগির দরজা খুলে পড়ে আহত ২

  4. খুবির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন সূচি প্রকাশ

  5. দুপুরের মধ্যে ঢাকায় আবারও বৃষ্টির আভাস

খবর খুঁজুন