BD Highlights
আবহাওয়া

দুপুরের মধ্যে ঢাকায় আবারও বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ঢাকায় আবারও বৃষ্টির আভাস

রাজধানী ঢাকায় বুধবার (১১ নভেম্বর) ভোরে বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। দুপুরের মধ্যে আবারও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বাতাসের গতিবেগ বেড়ে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।

অন্যদিকে, দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও আবহাওয়া

সর্বশেষ

সব খবর
  1. ইনশাল্লাহ, সাফ চ্যাম্পিয়ন হবো: হামজা চৌধুরী

  2. দেশের যেসব এলাকায় আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না

  3. ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  4. নভেম্বর মাসের প্রথম ৯ দিনে প্রবাসী আয় এলো ১৫ হাজার ৯০৯ কোটি টাকা

  5. চট্টগ্রামে গুদামে আগুন

খবর খুঁজুন