BD Highlights
অপরাধ

শিশুকে কলা খাওয়ানোর প্রলোভনে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

শিশুকে কলা খাওয়ানোর প্রলোভনে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মো. আশরাফ হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


বুধবার লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আশরাফ হোসেন উপজেলার ২ নম্বর মদাতী ইউনিয়নের বলাইটারি গ্রামের মৃত আব্দুল সাহাদ আলীর ছেলে।


আদালত সূত্র ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ ডিসেম্বর বিকেলে কালীগঞ্জ উপজেলার ২ নম্বর মদাতী ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওইদিন কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশু­টিকে নিজের বাড়িতে নিয়ে যান আসামি আশরাফ হোসেন। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় একই দিন শিশুটির মা শাপলা বেগম কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায়ে অর্থদণ্ডের টাকা ভুক্তভোগী শিশুর ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশনাও রয়েছে।


রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। পাঁচ বছর বয়সী একটি শিশুকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আসামি আশরাফ হোসেন এমন অপরাধ করেছেন। মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন। এতে বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও অপরাধ

সর্বশেষ

সব খবর
  1. ১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাবি কর্তৃপক্ষ

  2. ২২ উপজেলায় ৬৬০ জনকে সফট স্কিলস প্রশিক্ষণ দেবে সরকার

  3. চলন্ত ট্রেনের বগির দরজা খুলে পড়ে আহত ২

  4. খুবির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন সূচি প্রকাশ

  5. দুপুরের মধ্যে ঢাকায় আবারও বৃষ্টির আভাস

খবর খুঁজুন