ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পর পিটিয়ে ছত্রভঙ্গ করে দেয় ছাত্রলীগ। এরপর সোমবার রাতে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের হলে হলে ছাত্রলীগ নেতাদের হুমকির ঘটনার পর থেকে আতঙ্কে হল ছাড়ছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) সকালেও শিক্ষার্থীদের আতঙ্কে হল ছাড়ার চিত্র দেখা যায়। সোমবার রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা মাইক নিয়ে প্রতিটি হলের মাঠে গিয়ে কারো রাজনৈতিক চালের বলি না হওয়ার আহ্বান জানান। তাদের বলতে শোনা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা, আপনারা দেশ ও জাতির ভবিষ্যৎ। আপনাদের সুন্দর ভবিষ্যৎ আপনাদের হাতে। আপনারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। এরপর থেকেই কবি জসীমউদ্দীন হল, বিজয় একাত্তর হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ প্রায় সব হল থেকেই চলে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। রোকেয়া হলের এক শিক্ষার্থী বলেন, সকাল থেকে আমার রুম ও পাশের রুম থেকে সব শিক্ষার্থী আস্তে আস্তে চলে যাচ্ছে। আমিও কিছু সময় পর চলে যাব। বাসা থেকে বাবা-মা অনেক ফোন দিচ্ছেন। ওনারা চিন্তা করছেন, আমাদের নিরাপত্তা নিয়ে। এর আগে সোমবার (১৫ জুলাই) বিকেল ৪টা থেকে ছাত্রলীগের নেতা-কর্মীদের ভিসি চত্বরে অবস্থান নিতে দেখা যায়। এছাড়া কিছু নেতা-কর্মী মিছিল নিয়ে পাহারা দেওয়ার মতো করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরেছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য (১)
DYkmUJLlOtdscxuW
BkjYnmFhDzrAHUPd