উপাচার্য অপসারণে সরকারের হস্তক্ষেপ চেয়ে কর্মবিরতিতে চবি শিক্ষকরা
উপাচার্য অপসারণে সরকারের হস্তক্ষেপ চেয়ে কর্মবিরতিতে চবি শিক্ষকরা
BD HIGHLIGHTS
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে এবার কর্মবিরতির ডাক দিয়েছে চবি শিক্ষক সমিতি। এতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন শিক্ষকরা। আগামীকাল সোমবার ও মঙ্গলবার (৫ ও ৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা এবং আগামী বুধবার ও বৃহস্পতিবার (৭ ও ৮ ফেব্রুয়ারী) ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন তারা। রবিবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে সাড়ে ৫টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস. রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা। এসময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হক বিশ্ববিদ্যালয় প্রশাসনের মানা অনিয়ম- দুর্নীতির বিষয় তুলে ধরেন। এসময় তিনি বলেন, মাননীয় উপাচার্য এবং উপ-উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত শিক্ষক সমিতির উদ্যোগে চবি প্রশাসনিক ভবনের সামনে চলমান প্রশাসনের নানান অগ্রহণযোগ্য কার্যক্রম বিষয়ক সংবাদ প্রদর্শনী চলতে থাকবে। পাশাপাশি আগামীকাল সোমবার ও মঙ্গলবার (৫ ও ৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এবং আগামী বুধবার ও বৃহস্পতিবার (৭ ও ৮ ফেব্রুয়ারী) ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি (পরীক্ষা আওতামুক্ত থাকবে) ঘোষণা করছে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে পরবর্তীতে অতিরিক্ত ক্লাস নেওয়ার মাধ্যমে সম্ভাব্য ক্ষতি পুষিয়ে দেয়ার ব্যাপারে শিক্ষক সমিতি কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। সংবাদ সম্মেলনে চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, সহ-সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আলা উদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলী আরশাদ চৌধুরী, সদস্য অধ্যাপক ড. লায়লা খালেদা ও ড. মোহাম্মদ শেখ সাদীসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।