BD Highlights
ক্যাম্পাস

এবার চুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ

এবার চুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ

এবার ক্যাম্পাসে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। একইসঙ্গে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়েছে। বুধবার চুয়েট সিন্ডিকেটের ১৩৬মত (জরুরি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক শেখ মোহাম্মদ হুমায়ন কবির স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। আদেশে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হল। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে চুয়েট প্রশাসন ছাত্ররাজনীতি নিষিদ্ধ করল।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্যাম্পাস

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন