যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ প্রকাশিত র্যাঙ্কিংয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেরা পাঁচশোর তালিকায় স্থান পেয়েছে। দেশীয় পর্যায়েও যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে এই বিদ্যাপীঠ। বুধবার বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক আজিজুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, র্যাঙ্কিং নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুবই তৎপর। এ নিয়ে নানা পদক্ষেপও নেয়া হয়েছে। যা এর আগে এভাবে ছিল না। ফলে যথাসময়ে তথ্য সাবমিট না হওয়ায় এই বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে পিছিয়ে থাকত। কিন্তু এখন সেটা কাটিয়ে ওঠতে সক্ষম হচ্ছি। জানা গেছে, যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং প্রকাশ করেছে। গবেষণার মান, ইন্ডাস্ট্রি, আন্তর্জাতিক ভাবমূর্তি, গবেষনার পরিবেশ ও শিক্ষার মান এই পাঁচটি সূচকে ধরে এই র্যাঙ্কিং করা হয়েছে। এতে এশিয়ার ৭৩৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৪০১-৫০০ এর মধ্যে। এই র্যাঙ্কিংয়ে দেশের ৯টা বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, শিক্ষার পরিবেশ রক্ষার পাশাপাশি সার্বিক অগ্রগতি তরান্বিত করতে এই প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর অনেক গবেষণা হয়। কিন্তু সেটা প্রক্রিয়াগত কিছু জটিলতার কারণে সামনে আসে না। কিন্তু বিষয়গুলো যথাযথ পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধিতে কাজ চলছে। গবেষণা বরাদ্দও বৃদ্ধি করা হচ্ছে। কার্যকরী শিক্ষা ও গবেষণার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমেই এই বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে এ প্রত্যাশা করেন তিনি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।