ক্যান্সার আক্রান্ত জবি শিক্ষার্থীর জন্য কনসার্টের অর্থ পরিবারে হস্তান্তর
ক্যান্সার আক্রান্ত জবি শিক্ষার্থীর জন্য কনসার্টের অর্থ পরিবারে হস্তান্তর
BD HIGHLIGHTS
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ব্লাড ক্যান্সারে (নন-হজ্জকিন লিম্ফোমা) আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১২তম ব্যাচের) শিক্ষার্থী জহির উদ্দিন শাখাওয়াতের চিকিৎসার জন্য সংগ্রহীত অর্থ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকালে তার পরিবারের সদস্যদের নিকট সংগ্রহীত ৩ লাখ ৮১ হাজার ৫০০ টাকা হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের সভাপতি প্রাণ কৃষ্ণ পাল ও সাধারণ সম্পাদক মাহির আমির মিলন প্রমুখ। উল্লেখ্য, ব্লাড ক্যান্সারে (নন- হজ্জকিন লিম্ফোমা) আক্রান্ত শিক্ষার্থী জহির উদ্দিন শাখাওয়াতের চিকিৎসার অর্থ সংগ্রহের উদ্দেশ্যে গত ২৮ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে 'কনসার্ট ফর জহির' শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট হয়। কনসার্টে কুঁড়েঘর, মেট্রোলাইফ, অড সিগনেচার, এনকোর, চান্দের গাড়ি, গল্প, প্রতিবিম্ব, মনের মানুষসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব ব্যান্ডদলসহ মোট ১৪ টি ব্যান্ডদল অংশ নেয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।