গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্যোগে টিএসসিতে গণ-ইফতার
গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্যোগে টিএসসিতে গণ-ইফতার
BD HIGHLIGHTS
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গণ-ইফতার কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নেতৃবৃন্দ। রবিবার টিএসসি মাঠে প্রায় ৩০০-৪০০ শিক্ষার্থীদের নিয়ে গণ-ইফতার কর্মসূচি পালন করে সংগঠনটি। ইফতারের আগে সংগঠনটির পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে মেসওয়াক বিতরণ করা হয়। এ ছাড়া হামদ ও নাতে রাসূল (সা.) পরিবেশন এবং গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া করা হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, গত বছর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতারে বাধা দেওয়ার পর আমরা ওই বছর পায়রা চত্বরে গণ-ইফতার করেছিলাম। এ বছর সেই ধারাবাহিকতা বজায় রেখে এই আয়োজন করা হয়েছে। আজকের ইফতারে আমাদের ধারণার চেয়েও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। সংঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আব্দুল কাদের বলেন, গত বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী আমাদের গণ-ইফতারে অংশ নিয়ে স্বৈরাচারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। আমরা চাই ইসলামফোবিয়ার বিস্তার না ঘটুক বরং ইফতারের মাধ্যমে সম্প্রীতির পরিবেশ বজায় থাকুক। উল্লেখ্য, শনিবার টিএসসিতে গণ ইফতারের ঘোষণা দেয় ছাত্রসংগঠনটি। শুভাকাঙ্ক্ষী আর গণচাঁদার মাধ্যমে অর্থ সংগ্রহ করে এই আয়োজন করা হয় বলে দাবি আয়োজকদের।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।