চট্টগ্রামে এমবিবিএস ভর্তি পরীক্ষার্থী ১০ হাজার ২১৬ জন
চট্টগ্রামে এমবিবিএস ভর্তি পরীক্ষার্থী ১০ হাজার ২১৬ জন
BD HIGHLIGHTS
২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় চট্টগ্রামের তিন কেন্দ্রে অংশ নিচ্ছে ১০ হাজার ২১৬ জন পরীক্ষার্থী। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিক্যাল কলেজে কেন্দ্রে ৪ হাজার ৮২৩ জন, চট্টগ্রাম কলেজ কেন্দ্রে ২ হাজার ৩৩৬ জন এবং ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ৫৭ জনের পরীক্ষা গ্রহণ করা হবে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) এর অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার জানান, এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়, শেষ হবে বেলা ১১টায়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, লিখিত পরীক্ষার প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে। ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে কোনো শিক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হবেন না। এমবিবিএস ভর্তি পরীক্ষা চলাকালে শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চমেক ক্যাম্পাস, চট্টগ্রাম কলেজ ও ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সড়কমুখি রাস্তায় রোড ব্যারিয়ার স্থাপনের মাধ্যমে সকল ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হবে। সড়কগুলো হচ্ছে- নগরীর অলি খাঁ মসজিদ মোড় থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) সড়ক, চকবাজার কেয়ারীর মোড় থেকে চট্টগ্রাম কলেজ সড়ক, গণি বেকারী থেকে চট্টগ্রাম কলেজ সড়ক, প্যারেড গ্রাউন্ড উত্তর-পূর্ব কর্ণার থেকে কেয়ারী সড়ক ও প্রবর্তক মোড় থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) সড়ক।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।