চসিকের আর্থিক-প্রশাসনিক পূর্ণ ক্ষমতা দেয়া হল প্রধান নির্বাহীকে
চসিকের আর্থিক-প্রশাসনিক পূর্ণ ক্ষমতা দেয়া হল প্রধান নির্বাহীকে
BD HIGHLIGHTS
ছাত্র-জনতার গণঅভুত্থানে সরকার পতনের পর অনেকটাই আত্মগোপনে আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র। এমন অবস্থায় মেয়রের অনুপস্থিতিতে কার্যক্রম পরিচালনায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলামকে আর্থিক ও প্রশাসনিক পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। বুধবার (১৪ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে তাকে এ দায়িত্ব পালন করতে বলা হয়েছে। অফিস আদেশে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন সিটি কর্পোরেশনের অনেক মেয়র ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়। সিটি কর্পোরেশনের প্যানেল মেয়ররাও কর্মস্থলে ধারাবাহিকভাবে অনুপস্থিত রয়েছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করেও উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না। এ প্রেক্ষিতে সিটি কর্পোরেশনের অনেক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘিœত হচ্ছে। তাই যেসব সিটি কর্পোরেশনে এরূপ পরিস্থিতি উদ্ভূত হয়েছে, সে সকল সিটি কর্পোরেশনের সব ধরণের জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখার নিমিত্ত প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে পুনরাদেশ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ ১৪ আগস্ট থেকে কার্যকর হবে। খোঁজ নিয়ে জানা যায়, চসিকের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী গতকাল পর্যন্ত প্রধান কার্যালয়ে আসেননি। তবে চসিকের ওয়ার্ড কাউন্সিলররা অফিস করা শুরু করেছেন। চসিকে ৪১টি ওয়ার্ডে ৪১ জন সাধারণ ও ১৪ জন সংরক্ষিত কাউন্সিলর আছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।