চাঁদাবাজকে এভাবে বেঁধে সেনাবাহিনীর হাতে তুলে দিলেন জবি শিক্ষার্থীরা
চাঁদাবাজকে এভাবে বেঁধে সেনাবাহিনীর হাতে তুলে দিলেন জবি শিক্ষার্থীরা
BD HIGHLIGHTS
পুরান ঢাকার সদরঘাট এলাকায় চাঁদাবাজি করার অভিযোগে এক ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সঙ্গে বেঁধে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আটক ব্যক্তিকে যুবদল নেতা পরিচয়ে আরেক ব্যক্তি ছাড়াতে এলে তাকেও আটক করেন শিক্ষার্থীরা। পরে দুই ব্যক্তিকে সেনাবাহিনীর সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। গতকাল বুধবার বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। চাঁদাবাজির অভিযোগে আটকের পর সেই ব্যক্তিকে প্রধান ফটকে বেঁধে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। চাঁদাবাজির অভিযোগে আটক ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাকে ছাড়াতে আসা ব্যক্তির নাম হাসান। তিনি নিজেকে চাঁদপুর শহরের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দেন শিক্ষার্থীদের। এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, ঘাটের এক ব্যবসায়ী শিক্ষার্থীদের দেখে কিছু চাঁদাবাজের খোঁজ দেন। প্রতিবাদ করতে গেলে চাঁদাবাজরা তাদের ঘিরে ধরেন। পরে তারা সেখান থেকে সরে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিষয়টি জানান। কিছু শিক্ষার্থী সেখানে গিয়ে একজনকে আটক করে ক্যাম্পাসে নিয়ে আসেন। ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী তানভীর আহমেদ সাংবাদিকদের বলেন, প্রতিবাদ করলে চাঁদাবাজরা আমাদের আটকে গালাগাল শুরু করেন। বিষয়টি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে কয়েকজন ভাইকে বলি। পরে তারাসহ সেখানে গেলে লালকুঠি ঘাট এলাকা থেকে একজনকে আটকাতে পারি। ঘটনার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সোহান বলেন, আমাদের সঙ্গে সমন্বয় করে স্কুলের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবীর কাজ করছিল। শিক্ষার্থীরা আমাদের বিষয়টি জানালে সবাই মিলে গিয়ে ওই ব্যক্তিকে ধরে নিয়ে আসি। তিনি চাঁদাবাজির কথা স্বীকার করেছেন। পরে তাকে ছাড়াতে আরেক ব্যক্তি এলে প্রথমে চাঁদাবাজের পরিচিত দাবি করলেও পরে অস্বীকার করে। এ কারণে আমরা দুজনকেই সেনাবাহিনীর কাছে তুলে দিই। বিষয়টি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান বলেন, ‘আমি এ ব্যক্তিকে চিনি না।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।