ছাত্রলীগের হামলায় আহত হয়ে ইডেন কলেজের ৪ ছাত্রী ঢামেকে
ছাত্রলীগের হামলায় আহত হয়ে ইডেন কলেজের ৪ ছাত্রী ঢামেকে
BD HIGHLIGHTS
সরকারি চাকরিতে প্রবেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করায় ইডেন কলেজ ছাত্রীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের অবস্থান কর্মসূচিতে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত ৪ জন ছাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন- ইডেন কলেজের মার্কেটিংয়ের মাস্টার্সের ছাত্রী ও ইডেন কলেজ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি শাহিনুর সুমি (২৮), ম্যানেজমেন্ট বিভাগের সায়মা আফরোজ (২৫), রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষের তামান্না (২২) ও দ্বিতীয় বর্ষের সানজিদা (২১)। হাসপাতালে নিয়ে আসা সমাজতান্ত্রিক ছাত্র ফোন্টের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির রাফিকুজ্জামান ফরিদ বলেন, কোটা সংস্কার আন্দোলনে রাজু ভাস্কর্যে তাদের প্রোগ্রাম ছিল সেখানে ইডেন কলেজ থেকে তারা কয়েকজন সংঘবদ্ধ হয়ে আসার সময় সেখানে ছাত্রলীগের ২০-৩০ জন এদের উপরে ও মারধর করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত সুমির ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।