BD Highlights
ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বুধবারের সব পরীক্ষা স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বুধবারের সব পরীক্ষা স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বুধবারের সব পরীক্ষা স্থগিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বুধবারের (১৪ মে) সব বিভাগের পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা বিশ্ববিদ্যালয়ের সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৪ মে ২০২৫ তারিখের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। উল্লেখ্য, এর আগে রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা তিন দফা দাবিতে চলমান সব বিভাগের মিডটার্ম ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা বাতিল করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে 'লংমার্চ টু যমুনা' কর্মসূচি ঘোষণা করেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্যাম্পাস

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন