জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
BD HIGHLIGHTS
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন নেছা মুজিব ছাত্রী হলে থাকা সাবেক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। যাদের মাস্টার্সের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে তাদের আগামী ৭ দিনের মধ্যে হলের সিট ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার রাতে হলের প্রভোস্ট অধ্যাপক দীপিকা রাণী সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন নেছা মুজিব হলের যাদের মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে, তাদের আগামী সাত দিনের মধ্যে আবাসিক সিট ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হল। এ বিষয়ে প্রভোস্ট দীপিকা রাণী সরকার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, হলের নিয়ম অনুযায়ী নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে আগামী সাতদিনের কথা বলা হয়েছে। তবে ছাত্রীরা চাইলে তিন-চার দিন বেশি সময় নিতে পারে, যেহেতু সামনে ঈদ। তবে তাদের ফাঁকা সিটে নতুন করে শিক্ষার্থীও ওঠাতে হবে। হলে অনেক ছাত্রীই আছে যাদের ফলাফল হয়ে গিয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।