জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা গতবারের তুলনায় এবার ৫০টি বেড়েছে। বিভিন্ন বিভাগে এই ৫০টি আসন বৃদ্ধি পেয়ে বর্তমানে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৮১৫তে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড.আইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। রেজিস্ট্রার আইনুল ইসলাম বলেন, এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫০টি আসন বৃদ্ধি পেয়েছে। জবিতে আগে আসন সংখ্যা ছিল ২ হাজার ৭৬৫টি। এবার ৫০টি বৃদ্ধি পেয়ে আসন সংখ্যা হয়েছে ২৮১৫টি। এর মধ্যে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে বৃদ্ধি পেয়েছে ১০টি, ফার্মেসি বিভাগে ১০টি, প্রাণ রসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগে ৫টি, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বিভাগে ১০টি এবং চারুকলা অনুষদে ২০টি। মোট হিসাবে ৫৫টি আসন বাড়লেও নাট্যকলা বিভাগে ৫টি আসন কমেছে। ফলে মোট আসন বেড়েছে ৫০টা। সূত্র জানায়, এবারের বিজ্ঞান এবং লাইফ অ্যান্ড আর্থ সাইন্স অনুষদে মোট আসন ৮৬০টি, কলা, সামাজিক এবং দুইটি ইনস্টিটিউটে ১২৭০টি, বাণিজ্য অনুষদে ৫২০টি এবং বিশেষায়িত ৬টি বিভাগে ১৬৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ বছর ১৪ জানুয়ারি যাত্রা শুরু করেছে চারুকলা অনুষদ। এর আগে গত বছরের ৬ ফেব্রুয়ারি ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং ও ভাস্কর্য নামে তিনটি বিভাগের অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। চারুকলা বিভাগকে ভেঙে অনুষদে রূপান্তরিত হয়ে এ তিনটি বিভাগ করা হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।