BD Highlights
ক্যাম্পাস

জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার দুপুরে বিজ্ঞান অনুষদের ডিন এবং ‘এ’ ইউনিটের ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ সৈয়দ আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট jnuadmission.com-এ নিজ নিজ প্যানেলে লগইন করে ফল জানতে পারবেন। ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত পরবর্তী সব নির্দেশনা ও সময়সূচি পর্যায়ক্রমে ওয়েবসাইটে নোটিশ আকারে প্রকাশ করা হবে। এর আগে, গত ২৬ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। ৮৬০টি আসনের বিপরীতে ৭২ হাজর ৪৭৪ জন আবেদন করে। প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দেয় ৮৫ জন। সেদিন মোট ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকার বাইরে তিনটি কেন্দ্র- কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্যাম্পাস

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন