BD Highlights
ক্যাম্পাস

জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু

জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে কেরানীগঞ্জের তেঘরিয়ায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে এ ঘটনা ঘটে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আজম খান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ দু’জনে বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত দুই নারী হলেন-দক্ষিণ কেরানীগঞ্জ থানার আলুকান্দা স্ট্যান্ড বাজার পশ্চিমপাড়া এলাকার শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া (২০) এবং একই এলাকার আতিকুর রহমানের মেয়ে রাবেয়া (১৪)। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকাল আনুমানিক ৩টার দিকে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নামার পর আর উঠতে পারেননি। পরে স্থানীয় জনসাধারণ তাদের উদ্ধার করেন। ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে বলে তারা জানান। কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, বিকাল ৫টার দিকে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আমাদের জানান। এরপর আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো নিয়ে এসেছি। আইনি প্রক্রিয়া শেষ মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, ঘটনা জানার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দলটি মরদেহ উদ্ধারে সহযোগিতা করে। আজই আমরা পুকুরটিতে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করে একটি বিজ্ঞপ্তি দিয়েছি। আশা করি স্থানীয়সহ সবাই এটি মেনে চলবেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্যাম্পাস

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন