BD Highlights
ক্যাম্পাস

জবি প্রক্টর-শিক্ষার্থীদের ওপর হামলা, সড়ক অবরোধ

জবি প্রক্টর-শিক্ষার্থীদের ওপর হামলা, সড়ক অবরোধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক ও এক শিক্ষার্থীর ওপর তাঁতীবাজার সংলগ্ন বংশাল এলাকায় হামলার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার সন্ধ্যায় গুলিস্তানের লেগুনা স্ট্যান্ডের চালকেরা এই হামলা করেন। হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও এক শিক্ষার্থীসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার ‍দিকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গুলিস্তান লেগুনা স্ট্যান্ডের কিছু লেগুনা ভাঙচুর করেন। এর আগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হামলার খবর পেয়ে পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন। এছাড়া বংশাল থানার সামনেও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে নিয়ে তাঁতীবাজার মোড় হয়ে গুলিস্তান গোলাপ শাহ মাজার-বঙ্গবাজার-নাজিরা বাজার মোড় ঘুরে পুনরায় তাঁতীবাজার মোড় অবরোধ করেন। এ হামলার ঘটনায় পুলিশ বাদশা ও রিফাত নামের দু'জনকে ঘটনাস্থল থেকে আটক করে। এদিকে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গাড়ি চালক শ্যামল কুমার দাশসহ আরেক গাড়ি চালক তাজুল ইসলাম আহত হন। শিক্ষার্থীরা খবর পেয়ে আহত দুই গাড়ি চালক ও প্রক্টরকে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করেন। এর আগে দুপুরে মুন্না নামের এক শিক্ষার্থীকে মারধর করেন গুলিস্তানের লেগুনা স্ট্যান্ডের চালকেরা। ওই শিক্ষার্থী ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় ১৪টি লেগুনা আটকে রাখে শিক্ষার্থীরা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্যাম্পাস

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন