BD Highlights
ক্যাম্পাস

জবি ‌‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জবি ‌‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিট ‘বি’ (কলা ও আইন অনুষদ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আহ্বায়ক এবং আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে নিজ নিজ পোর্টালে ফলাফল দেখতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ইউনিট ‘বি’ (কলা ও আইন অনুষদ)-এর স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে নিজ নিজ পোর্টালে ফলাফল জানতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রম হিসেবে শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম প্রদান করতে হবে। এ সংক্রান্ত যাবতীয় তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানানো হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্যাম্পাস

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন