BD Highlights
ক্যাম্পাস

জাবির ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশ

জাবির ‘ডি’ ইউনিটের ফলাফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাবিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এর আগে, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এই ইউনিটের ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন বুধবার ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। জীববিজ্ঞান অনুষদে ছাত্রদের ১৫৫টি এবং ছাত্রীদের আসন সংখ্যা ১৫৫টি আসন রয়েছে। এর বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছাত্র ৩২ হাজার ৯৫জন এবং ছাত্রী ৩৭ হাজার ৩২১জন। সেই হিসেবে ছাত্রদের প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৪১ জন। অন্যদিকে ছাত্রীদের প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২০৮ জন ভর্তিচ্ছু। 'ডি' ইউনিটে ছাত্রদের মধ্যে প্রথম হয়েছেন রেদোয়ানুল হক মারুফ। তিনি ৮৯ দশমিক ৬০ নম্বর পেয়েছেন। অন্যদিকে ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছেন ফাহরিমা ইউসুফ ইলমা। তিনি ৯০ দশমিক ৮০ নম্বর পেয়েছেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্যাম্পাস

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন