BD Highlights
ক্যাম্পাস

ঢাবিতে ছাত্রদলের আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

ঢাবিতে ছাত্রদলের আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) ঢাবির শারীরিক শিক্ষা কেন্দ্রে ঢাবি শাখা ছাত্রদ‌লের হলগু‌লোর ম‌ধ্যে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জান শিপন। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল বলেন, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সুস্থ ধারার ছাত্র রাজনীতি চর্চা করা জরুরি। বিগত বছরগুলোতে যে ধরনের ছাত্র রাজনীতি পরিলক্ষিত হয়েছে তা ছিল ভয়ংকর। শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্তৃক নিদারুণ নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্রদল এ ধরনের রাজনীতি থেকে বিরত থেকে সুস্থ ধারার ছাত্র রাজনীতি চর্চা করবে। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের আশা-আকাঙ্খা চেতনাকে ধারণ করে ছাত্রদল আগামীর ছাত্র রাজনীতির সবার মাঝে ছড়িয়ে দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ধন্যবাদ এত সুন্দর একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করার জন্য। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রত্যাশা করছি এই আয়োজন সফলভাবে সম্পন্ন হবে এবং আগামীতেও এ ধরনের আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল করবে। এতে যা যা সাহায্য দরকার কেন্দ্রীয় ছাত্রদল তা সরবরাহ করবে। তিনি বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা বাংলাদেশে এক নতুন ধারার ছাত্ররাজনীতি চালু করবো। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্যাম্পাস

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন