ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ সদস্যরাও রয়েছেন। গাড়ি নিয়ে টহল দিচ্ছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। মঙ্গলবার (১৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে ঢাবি ক্যাম্পাস ঘুরে এমন চিত্র দেখা গেছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা হলে ফিরে গেছেন। তবে ছাত্রলীগের নেতাকর্মীরা টিএসসিতেই অবস্থান করছেন। পরিস্থিতি এখন কিছুটা শান্ত। এদিকে, রাতে আলোচনা করে পরবর্তী কর্মসূচি নেওয়ার ঘোষণা দিয়ে হলে ফিরেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) পবিত্র আশুরা থাকায় তারা মঙ্গলবার রাতে আলোচনার পর কর্মসূচি নেবেন। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আগামীকালও আমাদের কর্মসূচি থাকবে। কিন্তু আগামীকাল পবিত্র আশুরা থাকায় আমরা আলোচনা করে রাতে এ বিষয়ে জানাব। এর আগে জগন্নাথ হল থেকে সরে মিছিল নিয়ে ভিসি চত্বরে আসেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারপর সেখান থেকে যে যার মতো হলে ফিরে যান শিক্ষার্থীরা। কোটা সংস্কারের এক দফা দাবি, শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালের পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ হতে দেখা যায়। বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।