BD Highlights
ক্যাম্পাস

ঢাবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে অর্পিতা-আদনান

ঢাবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে অর্পিতা-আদনান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিতার্কিকদের কেন্দ্রীয় সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) ২০২৩-২৪ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন অর্পিতা গোলদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আদনান মুস্তারি। রবিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ডিইউডিএস কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৮ টি ভোটের মধ্যে অর্পিতা গোলদার ও আদনান মুস্তারি উভয়ই ১১টি ভোট পেয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তারা আগামী একবছর দায়িত্ব পালন করবেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ডিইউডিএসের চিফ মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ২০২২-২৩ সেশনের সভাপতি মাহবুবুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ডিইউডিএসের মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা ও তাওহীদা জাহান।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্যাম্পাস

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন