পবিপ্রবিতে ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক বরখাস্ত
পবিপ্রবিতে ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক বরখাস্ত
BD HIGHLIGHTS
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মানসিক নিপীড়ন, ব্যক্তিগত আক্রমণ, অপমানজনক আচরণ ও যৌন হেনস্থার দায়ে ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. এ. কে. এম আবদুল আহাদ বিশ্বাসকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়। ওই বরখাস্তাদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সরকারি কর্মচারি সাধারণ আচরণ ও শৃঙ্খলা বিধানের ৯(১) মোতাবেক চাকরি থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হলো। একই সাথে কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না সে মর্মে আগামী ১০ কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। উল্লেখ্য, পবিপ্রবি‘র পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের এক ছাত্রী ওই অধ্যাপকের বিরুদ্ধে গত ১৮ নভেম্বর রেজিস্টার বরাবর একটি লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। গঠিত তদন্ত কমিটির দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেন। এবিষয়ে বরখাস্তকৃত ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. এ. কে. এম আবদুল আহাদ বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। সোমবার বেলা সাড়ে ১১টায় তার ডিপার্টমেন্টে গিয়েও তাকে পাওয়া যায়নি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।