প্রশ্নফাঁসের ঘটনায় ছাত্রকে আজীবন বহিষ্কার, তিন কর্মচারীকে শাস্তি
প্রশ্নফাঁসের ঘটনায় ছাত্রকে আজীবন বহিষ্কার, তিন কর্মচারীকে শাস্তি
BD HIGHLIGHTS
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের ৪৭তম ব্যাচের (২০১৭-১৮ শিক্ষাবর্ষের) স্নাতক চূড়ান্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের দায়ে জাহিদ মোস্তফা নামের এক শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি শহিদুল ইসলাম নামের এক কর্মচারীকে বাধ্যতামূলক অবসর ও মোহাম্মদ আশ্রাফ আলী নামে আরেক কর্মচারীকে পদাবনতি দেওয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত আরেক কর্মচারীকে সতর্ক করা হয়েছে। তবে সে কর্মচারীর নাম জানা যায়নি। সোমবার (১ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি আজ নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব আবু হাসান। একাধিক সিন্ডিকেট সদস্য সূত্রে জানা যায়, প্রশ্নপত্র ফাঁসের দায়ে জাহিদ মোস্তফাকে আজীবন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, কর্মচারী শহিদুল ইসলামকে বাধ্যতামূলক অবসর, আলী আশ্রাফকে সর্টার গ্রেড-৩ থেকে পিয়ন পদে পদাবনতি ও আরেক কর্মচারীকে লিখিতভাবে সতর্ক করা হয়েছে। এর আগে, গত বছরের ১১ জুন রসায়ন বিভাগের ৪৭তম ব্যাচের স্নাতক চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার টপিকস ইন বায়োকেমিস্ট্রি নামে ৪৩৩ নম্বর কোর্সের পরীক্ষা চলাকালীন পরীক্ষার উত্তরপত্র নিয়ে প্রবেশ করার অভিযোগে খাতা বাতিল করা হয় অভিযুক্ত জাহিদ মোস্তফার। পরে প্রশ্ন ফাঁসের বিষয়টি আলোচনায় এলে বিভাগ কর্তৃক ১৩ জুন তদন্ত কমিটি গঠন করা হয়। জানা যায়, গত বছরের ৩ সেপ্টেম্বর এক জরুরি সিন্ডিকেট সভায় বিভাগীয় একাডেমিক কমিটির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন বিবেচনা করে অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া এ ঘটনায় দায়-দায়িত্ব পর্যালোচনাপূর্বক বিস্তারিত প্রতিবেদন প্রদানের জন্য ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এতে প্রো-ভিসি (শিক্ষা)-কে প্রধান ও ডেপুটি রেজিস্ট্রার (আইন) মাহতাব-উজ-জাহিদকে সদস্য সচিব করা হয়েছিল। এছাড়া পূর্বের পরীক্ষা কমিটি বাতিল করে নতুন পরীক্ষা কমিটি গঠন করে স্থগিত বাকি পরীক্ষা নেয়া হয়। পাশাপাশি অভিযুক্ত শিক্ষার্থী জাহিদ মোস্তফার সব পরীক্ষা বাতিল করা হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।