ফের সায়েন্সল্যাবে অবরোধের ডাক ৭ কলেজ শিক্ষার্থীদের
ফের সায়েন্সল্যাবে অবরোধের ডাক ৭ কলেজ শিক্ষার্থীদের
BD HIGHLIGHTS
সাত কলেজের সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের ১৩ সদস্যের কমিটি গঠনকে প্রত্যাখ্যান করে মঙ্গলবার (২৯ অক্টোবর)ফের রাজধানীর সাইন্সল্যাবে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২৮ অক্টোবর) রাতে আন্দোলনের সংগঠক মোত্তাকি বিশ্বাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের শিক্ষার্থীরা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছে। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অভিপ্রায়ে একটি কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সাত কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনের লক্ষ্যে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। হাজারো শিক্ষার্থীর দাবি উপেক্ষা করে কর্তৃপক্ষের এমন ‘উপহাসমূলক’ সিদ্ধান্ত শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার সকাল ১১টায় এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা কমিটির ন্যায় সভাকেও প্রত্যাখ্যান করছে। এতে আরও বলা হয়, মঙ্গলবার সাত কলেজ শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত ঢাকা কলেজ ক্যাম্পাসে সমাবেশ কর্মসূচি ছিল। ঢাকা কলেজের সমাবেশ কর্মসূচির পরিবর্তে মঙ্গলবার সকাল ১১টায় সায়েন্সল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি পালিত হবে। বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।